Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ বাইকের সেই মেয়েটি সম্পর্কে যেসব তথ্য মিলল কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

ফের ৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 125

রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি মোট ৭২ ঘণ্টা মহেশখালীতে থাকা এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকে। এতে গ্যাস সংকটে পড়ে সারাদেশ।

সেই সংকট কিছুটা কাটিয়ে ওঠার আগেই এলএনজি টার্মিনালটি আবারও মেরামত করতে হবে। এতে আবারও টানা চারদিন সারাদেশে গ্যাস সংকট দেখা দেবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা মহেশখালীর এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়কালে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফের ৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ

প্রকাশের সময় : ০১:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫