শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৯ বছরেই অভিনয় ছেড়েছেন, ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায় গোপালগঞ্জ থেকে ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নিল বাফুফে ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস টাইগার শ্রফের গাড়িতে গুলি, তদন্তে নতুন মোড় টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং দুই জা’র বিরোধে অতিষ্ঠ হয়ে স্ত্রীদের হত্যা, জঙ্গলে পুঁতে রাখল দুই ভাই টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন ২০০ টাকার নিচে মিলছে না মাছ, অপরিবর্তিত গরুর মাংসের দাম

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে সড়কে নেতাকর্মীদের ঢল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 182

দীর্ঘ সময় পর দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিদেশে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানী গুলশানের বাসভবন ফিরোজায়।

এরইমধ্যে নেত্রীকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে। পথে পথে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মীরা। সুস্থ হয়ে দেশের রাজনীতিতে ফিরবেন বেগম জিয়া এমন প্রত্যাশা তাদের।

মঙ্গলবার রাত ৮টায় গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টায় লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। মাঝে দোহায় যাত্রাবিরতিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির।

লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চার বছর গৃহবন্দি থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে সড়কে নেতাকর্মীদের ঢল

প্রকাশের সময় : ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫