বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

রাজবাড়ীতে যুবলীগ নেতা ইব্রাহীম মোল্লা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টর
  • প্রকাশের সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 170

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সোমবার রাতে রামকান্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের খালেক মোল্লার ছেলে ও রামকান্তপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ২০২৪ সালের ৩০ আগস্ট তারিখে শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনশ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ইব্রাহীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

অপর একটি অভিযানে মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে জিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের বাহ্মণদিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে যুবলীগ নেতা ইব্রাহীম মোল্লা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫