বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল অ্যাপলের আইফোন ডুওকে স্যামসাংয়ের খোঁচা বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং

দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / 202

সাম্য, ন্যায়বিচার, অহিংস, মানবতা, চিরউন্নত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে ‘দেশ জনতা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতি দল আত্মপ্রকাশ করেছে।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ইডিবি ট্রেড সেন্টারের ১১ তলায় আয়োজিত এক অনুষ্ঠানে দলটির ১০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির।

নতুন এ দলের চেয়ারম্যান মো. নূর হাকিম ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টু। অনুষ্ঠানে নূর হাকিম তার দলের ঘোষণাপত্র পাঠ করেন।

অনুষ্ঠানে দলের পক্ষ থেকে বলা হয়, তারা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেই বাংলাদেশ হবে বেকারত্ব ও দারিদ্র্যমুক্ত, কার্বণ নিঃসরণ শূন্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ। দলটি বৈষম্য ও শোষণমুক্ত, অহিংস, অসাম্প্রদায়িক নিরাপদ ও বাসযোগ্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ১০:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫