Dhaka ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার কোথাও হয়নি নতুন বছরের উদযাপন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 108

দক্ষিণ কোরিয়ার কোথাও হয়নি এবার খ্রিষ্টীয় নতুন বছরের উদযাপন। বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জনের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ, চলছে রাষ্ট্রীয় শোক। নতুন বছরের কাউন্টডাউন, ড্রোন শো, আতশবাজি প্রদর্শনসহ সব ধরনের আয়োজন বাতিল করে দেশটির সরকার।

প্রতি বছরই নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা চলে দক্ষিণ কোরিয়ায়। বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোকচ্ছটায় ছেয়ে যায় দেশটির আকাশ। তবে, এবারের চিত্রটা ভিন্ন। শোকাবহে শুরু হবে নতুন বছর, এমনটা ভাবতেও পারেননি কোরীয়বাসী।

যেখানে চলার কথা আতশবাজির শব্দে আনন্দ আর বন্ধুদের সাথে আড্ডা, সেখানে চলছে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার রাষ্ট্রীয় শোক।

প্রাণঘাতী জেজু বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়াজুড়ে নববর্ষের অনুষ্ঠান বাতিল করেছে দেশটির প্রশাসন। দক্ষিণ জেওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে আগামী ৪ জানুয়ারি পযর্ন্ত জাতীয় শোক ঘোষণা করেছে সরকার।

বাতিল করা হয়েছে রাত ১২টায় সিউলের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট ২০২৫, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, সিওডাইমুন শহরে সিনচন কাউন্টডাউন কনসার্ট ও আনসানে উইশ সানরাইজ ইভেন্ট। দেশটির বিভিন্ন স্থানের বেশ কয়েকটি সূর্যোদয়কে ঘিরে নানা আয়োজনও বাতিল করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ১৭৯ জন। দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি চিহ্নিত করা হয়েছে।

সূত্র : বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দক্ষিণ কোরিয়ার কোথাও হয়নি নতুন বছরের উদযাপন

প্রকাশের সময় : ০৫:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫