Dhaka ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক

নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ওয়ারড্রব থেকে শিশুর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 130

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের একদিন পর সাহাল (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে পঞ্চবটি এলাকার নতুন রাস্তা সংলগ্ন বলাকা স্কুলের পিছনের দিল মোহাম্মদের বাসায় ঘটনাটি ঘটেছে।

নিহত সাহাল ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কাতার প্রবাসী সানাউল্লাহ বাবুর ছেলে। এ ঘটনায় বাসার ভাড়াটিয়া হাছান মিয়া (৩৮) ও শিশুটির মা মোমেনা বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সাহাল তার মায়ের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করে। নামাজ শেষে বাসায় বিদ্যুৎ চলে যায়। এরপর থেকেই সাহালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান মিলেনি। পরে থানায় জিডি করেন শিশুটির মা। অভিযোগ পাওয়ার পর ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনের নেতৃত্বে পুলিশ পাশের ভাড়াটিয়ার বাসার তালা ভেঙে ওয়্যারড্রবের ভিতর থেকে মুখে স্কচটেপ পেচানো শিশুর লাশ উদ্ধার করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়ে আমরা অভিযান চালাই। ঘটনাস্থলে গিয়ে কিছু আলামতের ভিত্তিতে পাশের ভাড়াটিয়ার ঘরের তালা ভেঙে ওয়্যারড্রবের ভিতর মুখে স্কচটেপ পেচানো সাহালের লাশ উদ্ধার করি।

শিশুটির মা মোমেনা বেগমের সঙ্গে পাশের ভাড়াটিয়া হাছান মিয়ার পরকীয়া সম্পর্কের জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ওয়ারড্রব থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪