Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 150

হবিগঞ্জের বাহুবলে অবস্থিত আকিজ ভেঞ্চার লিমিটেডের গ্যাস লাইনে কাজ করতে গিয়ে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

মঙ্গলবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিজান গাজী, মাহফুজ মিয়া ও রিয়াজ মিয়া। তারা সকলেই চাদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে অন্যজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ গ্রুপের ভেঞ্চার লি. নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। হঠাৎ করে সকাল ৯টার দিকে লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় কর্মচারী রিয়াজকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় আরো একজন মারা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদেরকেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত

প্রকাশের সময় : ০১:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪