Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

যেসব এলাকায় নেওয়া যাবে না টিউশন ফি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 126

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি নীতিমালা সঠিক বাস্তবায়ন এবং যথাযথ মনিটরিং করার নির্দেশনা দিয়ে যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করা যায়নি, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না।

মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম রেজাউল করীমের সই করা নির্দেশনা জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, গত ২৭ অক্টোবর জারিকৃত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) টিউশন ফি নীতিমালা-২০২৪’ মাঠ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সঠিক বাস্তবায়ন এবং এ বিষয়ে যথাযথ মনিটরিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় গঠিত টিউশন ফি নির্ধারণ কমিটি যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করতে পারেনি, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যেসব এলাকায় নেওয়া যাবে না টিউশন ফি

প্রকাশের সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪