Dhaka ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি ভাত খেয়ে গিনেস রেকর্ডে সুমাইয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 155

চপস্টিক দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করেছেন অনেকেই। তেমনই একজন বাংলাদেশি তরুণী সুমাইয়া খান। যিনি শুধু চেষ্টা নয়, এ কাজে অধ্যবসায়ের মাধ্যমে রেকর্ড গড়েছেন। চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ২৪ বছর বয়সি সুমাইয়া চপস্টিক দিয়ে এক মিনিটে ৩৭টি ভাত খেয়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম ছিল, প্রতিবার কেবল একটি করে ভাতের দানাই মুখে তোলা যাবে। চপস্টিকে একটির বেশি ভাত তুললেই রেকর্ড করার প্রয়াস বাতিল বলে গণ্য হবে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে সুমাইয়া বলেন, ‘রামেন আমার খুবই পছন্দের খাবার। কোরিয়ান সংস্কৃতিও আমাকে খুব টানে। ফলে আমার সঙ্গে সব সময় চপস্টিক রাখতে শুরু করি। এর পর থেকে প্রায় সব ধরনের খাবার খাই চপস্টিক দিয়ে। আর যেহেতু আমি বাংলাদেশি, তাই ভাত খাই প্রতিদিনই।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে পেরে সুমাইয়া খুব খুশি। তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য। দারুণ অনুভূতি। আর আমার আশপাশের সবাই আমাকে নিয়ে গর্বিত। এটা আসলেই দুর্দান্ত। আমি সম্মানিত, আনন্দিত।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ফেসবুক পেজে সুমাইয়ার ১ মিনিটে ৩৭টি ভাত খাওয়ার ভিডিওটি এখন পর্যন্ত (২২ ডিসেম্বর) দেখা হয়েছে ১ লাখ ৭৮ হাজারের বেশি। চপস্টিক দিয়ে যে ভাত খাওয়া হয়, সেই ভাত হয় আঠালো। সম্প্রতি চপস্টিক দিয়ে ঝরঝরে ভাত খেয়ে রেকর্ড গড়েন সুমাইয়া।

এর আগে বাংলাদেশের আরেক তরুণী নুসরাত জাহান নিপা এক মিনিটে চপস্টিক দিয়ে ২৭টি ভাত খেয়ে রেকর্ড করেছিলেন। সূত্র: গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি ভাত খেয়ে গিনেস রেকর্ডে সুমাইয়া

প্রকাশের সময় : ১২:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪