Dhaka ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিক্ষক নিয়োগে অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে: শিক্ষা উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 137

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে ফেলছে। শিক্ষকদের লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতি, ছাত্ররাজনীতির নামে ক্ষমতার প্রদর্শনসহ নানা সমস্যা আছে। সবচেয়ে গুরুতর সমস্যা হয়েছে গত দেড় দশকে। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলো প্রাতিষ্ঠানিকভাবে পঙ্গু হওয়ার পথে রয়েছে।

রবিবার রাজধানীর একটি হোটেলে ‘প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলন ২০২৪’-এ এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, ‘এখন উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীরা দেশের বাইরে চলে যান, আমাদের সময়ে এটি ছিল। এটি বন্ধ করা উচিত। সে জন্য দেশের উচ্চশিক্ষার মান উন্নত করতে হবে।’

সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষা এবং গবেষণা বাড়ানো দরকার জানিয়ে উপদেষ্টা বলেন, ‘পূর্ববর্তী সময়ে দেশের শিক্ষাঙ্গনে নানান সংকট সৃষ্টি হয়েছে। এখানে রীতিমতো দুর্বৃত্তায়ন করা হয়েছে। আমরা সেগুলো বন্ধ করতে কাজ করছি, সেজন্য আমরা উপাচার্যসহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নিয়ে আসছি।’

দেশের বাইরে থাকা ভালো শিক্ষক এবং গবেষকদের ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বড় সুযোগ হবে। রিভার্স ব্রেইন ড্রেন হতে পারে। সে জন্য বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ কর্তা-ব্যক্তিদের শিক্ষা গবেষণায় ভালো কাজ করতে হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষক নিয়োগে অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে: শিক্ষা উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪