Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতিগ্রস্ত কোনো আমলাকে রেহাই দেওয়া হবে না : দুদক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 235

‘অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তির প্রতি আনুকূল্য দেখাবে না দুদক। একই সঙ্গে দুদক হুঁশিয়ারি দিয়েছে, দুর্নীতিগ্রস্ত কোনো আমলাকে রেহাই দেওয়া হবে না।’

আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্য মতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

এ পরিপ্রেক্ষিতে কমিশন এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যেকোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ট অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
এ ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্নীতিগ্রস্ত কোনো আমলাকে রেহাই দেওয়া হবে না : দুদক

প্রকাশের সময় : ০৮:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪