Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

নতুন ভোটার: পাঁচ ধরনের কাগজপত্র চায় ইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 166

দেশে ভোটারযোগ্য যে সকল নাগরিক এখনও ভোটার হননি তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন ভোটার হতে কি কি প্রয়োজন সে বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ১ জানুয়ারি, ২০০৭ বা তার আগে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যেকোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি; তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে- একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে:

১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি।

২. জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি।

৩. নিকট আত্মীয়ের (বাবা-মা, ভাই-বোন প্রভৃতি) এনআইডির ফটোকপি।

৪. এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাসের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৫. ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)।

সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি নিয়ে তা নিষ্পত্তির পর চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ। ওইদিন জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন ভোটার: পাঁচ ধরনের কাগজপত্র চায় ইসি

প্রকাশের সময় : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪