Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

ব্যাংকের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 156

সরকারি-বেসরকারি ব্যাংকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

তফসিলভুক্ত সব সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত ১৮ নভেম্বরের এক অধ্যাদেশের মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়।

ওই অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করার জন্য আপনাদের নির্দেশনা দেওয়া হলো।

চিঠিতে আরও বলা হয়, বিআরপিডি সার্কুলার নং-০৮, তারিখ: ২৩ জুন ২০১৩-এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা এতদ্বারা রহিত করা হলো। তবে ওই নির্দেশনার আলোকে ইতঃপূর্বে গৃহীত কার্যক্রম বৈধ হিসেবে গণ্য হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যাংকের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ

প্রকাশের সময় : ১১:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪