Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

হাতকড়া নিয়ে মায়ের জানাজা-দাফনে ছাত্রলীগ নেতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 176

হাতে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন।

মায়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাতকড়া খোলা হয়নি। এমনকি হাতকড়া নিয়েই মায়ের মরদেহ কাঁধে কবরস্থানে যান জাহাঙ্গীর। এদিন জাহাঙ্গীরের এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হাতকড়া না খোলায় অনেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার জাহাঙ্গীর প্যারোলে চার ঘণ্টার জন্য মুক্তি পান। এদিন সকাল ৯টার দিকে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন (৭০) নিজ বাড়িতে মারা যান। তিনি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গত ১২ নভেম্বর থেকে জাহাঙ্গীর জেলহাজতে। ৫ আগস্ট সংঘর্ষের একটি মামলায় গ্রেপ্তার হন জাহাঙ্গীর।

তিনি বলেন, পুলিশ লাইনের একটি টিম তাকে প্যারোলে বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রকৃত অর্থে কী হয়েছে তা জানার চেষ্টা করছি।

জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন, আমার বোন আগেও স্ট্রোক করেছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে সম্ভবত স্ট্রোক করেই তিনি মারা গেছেন। জাহাঙ্গীর জানাজায় অংশ নিয়ে মায়ের জন্য মোনাজাত করতে পেরেছে, এতে আমরা সন্তুষ্ট।

যোগাযোগ করা হলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, কীভাবে হাতকড়া পরানো ছিল সেই বিষয়টি আমি এখনো পুরোপুরি নিশ্চিত না। তবে নিয়ম অনুযায়ী তো একেবারে ছাড়া থাকবে না।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাতকড়া নিয়ে মায়ের জানাজা-দাফনে ছাত্রলীগ নেতা

প্রকাশের সময় : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪