Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 130

আলু, সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ দেশের ৪০ জেলার বাজারে অভিযান চালিয়ে ১১৬টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।

এতে বলা হয়, মঙ্গলবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে আলু, সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ টাস্কফোর্সসহ এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার।

এদিন ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদফতরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি দল বাজারে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৪০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে ৫৩টি দলের অভিযানের মাধ্যমে ১১৬টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ২০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪