Dhaka ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৯৫০ ২৮ সেপ্টেম্বর থেকে আবার হামের টিকা পাবে শিশুরা রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে সবজির সরবরাহ কম, চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা এবার যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্কারোপের ঘোষণা কানাডার বিশ্বজুড়ে মার্কিন ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

পলকের জন্য হাই কমোড চাইলেন আইনজীবী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 166

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে গুলিতে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিনে রিমান্ড বাতিল চেয়ে শুনানিতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, ‘তিনি লো কমোড ব্যবহার করতে পারবেন না, হাই কমোড লাগবে।’

শুনানিতে আইনজীবী ফারজানা আরও বলেন, ‘পলককে ৪৬ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ৩১ দিন রিমান্ডে ছিলেন। গত ৯ নভেম্বর যাত্রাবাড়ী থানার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরী ভিত্তিতে তাকে ঢাক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

এর আগে, আজ সোমবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই শেখ হাদীউজ্জামান তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ অগাস্ট ঢাকার চানখাঁর পুল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ নামের একজন ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার দ্বিতীয় আসামি পলক। গত ১৫ অগাস্ট নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলককে গ্রেফতার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পলকের জন্য হাই কমোড চাইলেন আইনজীবী

প্রকাশের সময় : ০৪:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪