Dhaka ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অভিবাসী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 190

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সেলাঙ্গর রাজ্যের কয়েকটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অভিবাসীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৯৩ জন অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে চার মাস বয়সি শিশুও রয়েছে। তবে কারও নাম-পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৯ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ৯৩ জনকে আটক করা হয়।

তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে। পরবর্তী পদক্ষেপ নিতে তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অভিবাসী আটক

প্রকাশের সময় : ১০:৫৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪