গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / 117
ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) তাকে তলব করা হয়।
প্রণয় ভার্মা বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন।
এর আগে, সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান।
Tag :























