Dhaka ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৯ কর্মকর্তাকে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / 145

একযোগে বাংলাদেশ পুলিশের নয়জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়া সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা নয়টি প্রজ্ঞাপনে পুলিশের নয়জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, বিএমপির সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সেলিম হোসেন, এসএএফের সহকারী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দিন ভুয়া, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. জামাল উদ্দিন, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, এপিবিএনের সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক ও শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন।

আলাদা নয়টি প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৯ কর্মকর্তাকে

প্রকাশের সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪