Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয় হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি: মমতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল হওয়া লোকটি কে?

ভৈরবে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 101

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পৌর শহরের রানীর বাজার এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতদের মধ্যে রয়েছেন- স্বামী জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী নিপা রাণী বিশ্বাস (২৬), ছেলে ধ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৫)।

তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়। জনি বিশ্বাস ভৈরবে ওয়ার্কশপ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। ভৈরব পৌর শহরের রানীর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন তারা।

স্থানীয়রা জানান, পরিবারটি কিছুদিন ধরেই এই এলাকায় বাস করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন জানান, পুরুষের লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। মহিলার গলা কাটা এবং বাচ্চা দুটি শ্বাসরোধ করে মারা হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। লাশগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে ক্রাইমসিনের সদস্যরা লাশ পর্যবেক্ষণ করবেন বলে পুলিশ জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভৈরবে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪