Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শ্রাবণী-রাফি কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা “মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত 

আক্তারুজ্জামান মৃধা , গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 158

ঢকা খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারীর সামনে বাসের ধাক্কায় সিজান শেখ (১৬) নামের এক মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর বারোটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজান শেখ (১৬)  উপজেলার উজানচর ইউনিয়নের জানুকি রায়ের পাড়া সৌদি প্রবাসী মফিজ শেখ এর ছেলে। জানা যায়, চার পাচ মাস পূর্বে তার মা মারা যাওয়ায় সে তার দাদির কাছে থাকে।

তার সাথে থাকা দাদি হাফসা খাতুন বলেন, সকালে তার পেট ব্যাথা থাকায় তাকে নিয়ে তিনি দৌলতদিয়া ঘাটে আসেন তার দাদাকে খাবার দিতে এবং ঔষধ নিতে। থ্রি-হুইলার (মাহিন্দ্র) যোগে দৌলতদিয়া ঘাট থেকে ফেরার পথে দুপুর বারোটায় দিকে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলাকায় বাংলাদেশ হ্যাচারীর সামনে আসলে কুষ্টিয়া মেহেরপুর থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সে মাহিন্দ্র থেকে পরে যায় পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ একেএম ওয়াহিদুল মুক্তাদির বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার  মৃত হয়েছে। মাথায় প্রচন্ড আঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বাসের আরিফ নামে এক যাত্রী বলেন প্রচন্ড জোরে বাসের পিছনের চাকা বাস্ট হয়ে যায় এসময় চালক অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেন। বাসের নিয়ন্ত্রণ করতে গিয়ে মাহিন্দ্র কে ধাক্কা দিলে ঐ যাত্রী মাহিন্দ্র থেকে পরে যায়।

আহলাদি পুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান , বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত 

প্রকাশের সময় : ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪