বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো

কালুখালীতে ঋষি পরিবারের উপর হামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • / 183

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের কাউন্নাইর গ্রামে এক ঋষি পরিবারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে নারীসহ তিনজন আহত হয়েছে। তারা হলো বিপুল ঋষিদাস, তার ভাতিজা সৌরভ ঋষিদাস ও ভাবি মাধবী ঋষিদাস। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিপুল ঋষিদাস জানান, অনিক নামে একটি ছেলের সাথে তার ভাবির কথা কাটাকাটি হয়েছিল। রোববার তার ভাতিজির বিয়ে সংংক্রান্ত বিষয়ে দেখার জন্য লোকজন আসে। ওই সময় অনিক দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। লোহার রড, হাতুড়ি দিয়ে তাদের তিনজনকে বেধরক পিটিয়ে জখম করে।
মাঝবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আমিনুর রহমান ফারুক জানান, ভুক্তভোগীররা তার কাছে এসেছিল। ওরা খুবই অসহায় ও গরীব। ওদের উপর এমন হামলা মেনে নেওয়া যায়না। একারণে তাদেরকে পুলিশের কাছে যেতে বলেছেন।
কালুখালী থানার এসআই সুবোধ কুমার প্রামানিক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ঋষি পরিবারের উপর হামলা

প্রকাশের সময় : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪