Dhaka ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ-র‌্যাবের উদ্যোগে মতবিনিময় সভা নওগাঁয় দুবাই পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফরিদপুরে হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, নিহত ১০ মাসের শিশু ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি: শীর্ষ পদে আলোচনায় যাঁরা টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে বিপর্যয়, মণপ্রতি দাম ১০ হাজার টাকা পোরশায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার বন্ধ ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

অটোবাইক চাপায় ঝরে গেল এক ফুল

এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৭:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / 185

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারী চালিত অটোবাইক চাপায় জুঁই (৭) নামে প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলী শেখের নাতনী। তার পিতা আনোয়ার হোসেন মাতা চায়না খাতুন। পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

বুধবার দুপুর ১২টার দিকে পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা এম.এ কুদ্দুস বলেন, স্কুল ছাত্রী জুঁই তার নানা বাড়ীতে থেকে লেখাপড়া করে। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, পুলিশ ফোর্স ঘটনাস্থলে আছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অটোবাইক চাপায় ঝরে গেল এক ফুল

প্রকাশের সময় : ০৭:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪