বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / 195

রাজবাড়ী-পোড়াদহ রেলপথের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামে ট্রেনের ধাক্কায় মো. ইরান বিশ^াস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামীী রাজবাড়ী এক্সপ্রেস-২ নামে লোকাল ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। তার বাড়ি একই উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া ট্রেনটি বাড়াইজুড়ি অতিক্রম করার সময় ওই বৃদ্ধ রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। কানে কম শোনার কারণে ট্রেনের হুইসেল বুঝতে পারেননি। ফলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশের সময় : ০৯:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪