Dhaka ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শ্রাবণী-রাফি কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা “মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

একে একে ৪৪টি গোখরার বাচ্চা বের হলো বসতঘর থেকে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / 212

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের আরিফ শেখের পরিত্যক্ত ঘর থেকে ৪৪টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাথে ৪৪টি ডিমও উদ্ধার করা হয়। বুধবার এসব সাপের বাচ্চা উদ্ধার করা হয়।

আরিফ শেখ বলেন, কয়েকদিন ধরেই বাড়ির আশপাশে সাপের আনাগোনা দেখে সাপুড়েকে খবর দেওয়া হয়। সাপের আনাগোনা লক্ষ্য করে রাজবাড়ীর লিটন সাপুড়ে খবর দেন। তিনি এসে পরিত্যক্ত ঘরের মেঝে খুঁড়ে একে একে গোখরা সাপের বাচ্চাগুলো বের করে আনেন। মা সাপটিকে পাওয়া যায়নি। একটি ঘরে একসঙ্গে ৪৪টি সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে আছে। কী করবেন ভেবে পাচ্ছেন না।

সাপুড়ে লিটন সরকার জানান, তার সহকারীকে নিয়ে পরিত্যাক্ত ঘরের মেঝে খুঁড়ে গোখরা সাপের বাচ্চাগুলো বের করেছেন। মা সাপটিকে ধরা সম্ভব হয়নি। তবে সাপের দুটি বড় আকারের ছলম (চামড়া) পাওয়া গেছে।

বেশ কিছুদিন ধরে গোয়ালন্দে রাসেলস ভাইপারসহ বিষধর সাপের উপদ্রব বেড়েছে। সাপের ভয়ে কৃষকরা ফসলের মাঠে কাজ করতে ভয় পাচ্ছেন। সাপ আতঙ্ক কাটাতে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে গামবুট বিতরন করা হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একে একে ৪৪টি গোখরার বাচ্চা বের হলো বসতঘর থেকে

প্রকাশের সময় : ০৯:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪