গুরুত্বপূর্ণ সংবাদ:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন:
আইসক্রীম কারখানার জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / 192

অস্বাস্থ্যকর পরিবশে খাদ্য উৎপাদন করায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত কিটক্যাট আইসক্রীম কারখানাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা মঙ্গলবার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, আইসক্রীম কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। যা রীতিমত স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এছাড়া যেসব মোড়ক ব্যবহার করা হচ্ছিল সেটিও যথাযথ প্রক্রিয়ায় নয়। একারণে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় কারখানার মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
Tag :






















