২ দিনে ব্যবসায়ীর জরিমানা চার ব্যবসায়ীর

- প্রকাশের সময় : ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / 185

স্টাফ রিপোর্টার \ রাজবাড়ীতে গত দুই দিনে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের বিসমিল্লাহ চটপটি হাউজকে পাঁচ হাজার টাকা এবং দোকানের পণ্য যথাযথভাবে বিক্রি ও সরবরাহ না করার অপরাধে বসন্তপুর বাজারের সরদার স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রোববার বাণীবহ বাজারের রাকিব হোটেলকে দুই হাজার টাকা এবং আলাদীপুর বাজারের আমিনিয়া স্বপ্নপুরী হোটেলকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় এ জরিমানা করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ তাদের অভিযানে সহযোগিতা করেছে বলে জানান তিনি।






















