Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

অস্ত্র মামলায় পৌর কাউন্সিলরের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / 189

অস্ত্র মামলায় রাজবাড়ীর পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে অপর একটি ধারায় তাকে সাত বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে রাজবাড়ীর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ জাকিয়া পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত তাজুল ইসলাম পাংশা উপজেলার কুড়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২১ এপ্রিল তারিখে পাংশা উপজেলার মদিনা ক্লিনিকের পেছনে মেহগনি বাগান থেকে ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ তাজুল ইসলামকে গ্রেপ্তার করে পাংশা থানার পুলিশ। এ ঘটনায় পরদিন ২২ এপ্রিল তারিখে পাংশা থানার এসআই জাকির বাদী হয়ে পাংশা থানায় অস্ত্র মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে বিচারক রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যড. শহিদুজ্জামান।
পিপি অ্যড. উজীর আলী জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না। এ রায়ে তিনি সন্তুষ্ট।
এদিকে এক সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে তাজুল ইসলামকে ২০২৩ সালের ২ মে তারিখে কাউন্সিলরের পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী জানান, কাউন্সিলর তাজুল ইসলামকে বরখাস্ত করার পর উচ্চ আদালতে আপীল করে সে পদ ফিরে পায়। আদালতে তাজুলের যাবজ্জীবন দন্ডের বিষয়টি তার জানা নেই। রায়ের কাগজপত্র হাতে পেলে স্থানীয় সরকার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অস্ত্র মামলায় পৌর কাউন্সিলরের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪