বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীর পদ্মা নদী থেকে গলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / 194

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকায় পদ্মা নদী থেকে মঙ্গলবার দুপুরে একটি গলিত মরদেহ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. ফরিদ উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় কঙ্কালসার মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির চেহারা চেনার কোনো উপায় নেই। পরনে একটি লাল গেঞ্জি দেখে ধারণা করা হচ্ছে সে পুরুষ ছিল। বয়স আনুমানিক ২৮ বছর হবে। ২০ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি। মরদেহট উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর পদ্মা নদী থেকে গলিত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪