বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো

পুলিশের অভিযানে মাদক ও চোরাই গরু উদ্ধার \ গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 178

রাজবাড়ীর পাংশা থানা ও ডিবি পুলিশ বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে একটি চোরাই গরু এবং মাদক উদ্ধার করেছে। এসব ঘটনায় চোর চক্রের তিন সদস্য, দুই মাদক ব্যবসায়ীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাংশা থানা সূত্র জানায়, পাংশা উপজেলার ভাগবিষ্ণুপুর এলাকা থেকে একটি চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলো খাজা সরদার, ইউনুছ আলী মন্ডল এবং রেজাউল ইসলাম ওরফে কটা। এদের বাড়ি পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে। অপর অভিযানে পরোয়ানার আসামি আক্কাছ শেখ, রেহেনা বেগম এবং সবুজ খানকে গ্রেপ্তার করা হয়। এদের বাড়ি উপজেলার জাগীর বাগলী, নিভা এনায়েতপুর ও মাগুড়াডাঙ্গি গ্রামে।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আসামিদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

এদিকে রাজবাড়ীর ডিবি পুলিশ পাঁচশ গ্রাম গাঁজাসহ ইউনুস শেখ এবং পাঁচ গ্রাম হেরোইনসহ রাসেল মোল্লা নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

রাজবাড়ীর ডিবি ওসি মনিরুজ্জামান খান জানান, এব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের পর আসামিদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে রাসেলের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশের অভিযানে মাদক ও চোরাই গরু উদ্ধার \ গ্রেপ্তার ৮

প্রকাশের সময় : ০৯:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪