বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায়

পাংশায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার \ অস্ত্রগুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / 211

রাজবাড়ীর পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম থেকে সোমবার সন্ধ্যায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো একই উপজেলার বহলাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে সবুজ হোসেন ও মকবুল মন্ডলের ছেলে মো. আব্দুল্লাহ।

পাংশা থানা সূত্র জানায়, পাংশার ডন মোড় থেকে নাওড়া বনগ্রাম যাওয়ার জন্য আব্দুল্লাহ একটি ভ্যান ভাড়া করে। ভ্যানটি নাওড়া বনগ্রামে গেলে আব্দুল্লাহ ভ্যানচালককে একটি ভুট্টা ক্ষেতের কাছে নিয়ে যায়। তার সাথে যোগ দেয় সবুজ। এরপর দুজনে ভ্যানচালককে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে তার (ভ্যানচালক) কাছে থাকা দামী এন্ড্রয়েড ফোনটি ছিনিয়ে নেয়। ভ্যানচালকের চিৎকারে লোকজন এগিয়ে এসে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের আটক এবং একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এব্যাপারে পাংশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহর বিরুদ্ধে একটি মারামারির মামলা বিচারাধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার \ অস্ত্রগুলি উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪