বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

রাজবাড়ীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ \ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / 185

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে বুধবার সুরুজ শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই গ্রামের ইয়াকুব শেখের ছেলে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত মঙ্গলবার নিপীড়নের শিকার গৃহবধূ রাজবাড়ী সদর থানায় গণধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর দুই আসামি একই গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবুর ছেলে আব্দুল সরদার ও সাজাই শেখের ছেলে রবিন শেখ।

মামলায় গৃহবধূ অভিযোগ করেন, আট বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে ওই স্ত্রী নিয়ে আলাদা থাকেন। এ সুযোগে আব্দুল সরদার তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এতে তিনি কখনই রাজী হননি। যেকারণে আব্দুল তার ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। গত ১৭ আগস্ট রাত ৯ টার দিকে তিনি বাড়ির কাছে একটি দোকানে মশার কয়েল আনতে যান। ওই দোকান থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা আব্দুল তার মুখ চেপে ধরে আব্দুলের পরিত্যক্ত মুরগীর দোকানের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। আব্দুল ধর্ষণ করার পর রবিন ও সুরুজও তাকে ধর্ষণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) এসরাকুল ইসলাম ইসলাম জানান, রাজবাড়ী সদর থানায় গণধর্ষণ মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার বাকী দুই আসামি পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। তবে, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। নিপীড়নের শিকার গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ \ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৯:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩