বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

রাজবাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / 187

 রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কানাডা বাজারে কৃষ্ণপদ ভৌমিক (৬০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভেল্লাবাড়ি গ্রামের বাসিন্দা। রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তারা হলো কানাডা বাজার এলাকার বাসিন্দা জমিরননেছা ও সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা মোকছেদ আলী।

নিহতের স্ত্রী কল্পনা ভৌমিক জানান, রাত ১২ টার দিকে জানতে পারেন কারা যেন তার স্বামীকে মেরেছে। এ খবর পেয়ে তখনই বাড়ি থেকে বেরিয়ে কানাডা বাজারের মুন্সীবাড়ির কাছে গিয়ে দেখেন তার স্বামী অচেতন অবস্থায় পড়ে আছে। স্থানীয় লোকজনের সহায়তায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামীর সাথে কারও কোনো দ্ব›দ্ব বা ঝামেলা ছিল বলে কখনও শোনেননি।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহালে তেমন কিছু পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় এনেছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩