বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

কালুখালীতে ইয়াবা উদ্ধার \ কারারক্ষীসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / 223

রাজবাড়ীর কালুখালী থানার পুলিশ রোববার রাতে উপজেলার কুষ্টিয়াডাঙ্গি এলাকা থেকে ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে। এসময় রাজবাড়ী জেলা কারাগারের কারারক্ষী মো. মহিউদ্দিন মোল্লাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যজন হলো একই উপজেলার মাজবাড়ি ইউনিয়নের খালেক শেখের ছেলে আলহাজ শেখ। কারারক্ষী মহিউদ্দিন গোপালগঞ্জ জেলার খাগড়াবাড়িয়া গ্রামের কামালউদ্দিনের ছেলে।

কালুখালী থানার ওসি প্রাণবন্ধুৃ চন্দ্র বিশ^াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে কুষ্টিয়াডাঙ্গি গ্রমের জনৈক একেন মন্ডলের বাড়ির সামনে থেকে দুজনকে আটক করা হয়। এসময় দুজনের দেহ তল্লাশী করে কারারক্ষী মহিউদ্দিনের কাছ থেকে ২০ পিচ এবং আলহাজের কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে দুজনের বিরুদ্ধে কালুখালী থানায় মাদক মামলা দায়েরের পর সোমবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। কারারক্ষী মহিউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি রাজবাড়ী কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রাজবাড়ীর জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম জানান, কারারক্ষী মহিউদ্দিন শারীরিক অসুস্থতার কারণে রোববার সকালে ছুটি নিয়েছিল। সে ছুটিতে ছিল। তার কোমরে ব্যথা থাকায় ডাক্তার ছুটি দিয়েছিল। ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তেমনটি হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ইয়াবা উদ্ধার \ কারারক্ষীসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩