বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

কুড়িয়ে পাওয়া বোমায় গুরুতর আহত প্রতিবন্ধী যুবক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / 217

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেল স্টেশনের পাশে একটি পুকুর চালায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে বাক প্রতিবন্ধী যুবক মো. সুমন। সে একই এলাকার আব্দুল হালিমের ছেলে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবন্ধী যুবক সুমন রাস্তাঘাটে পড়ে থাকা বিভিন্ন জিনিসপত্র টুকিয়ে বেড়ায়। রোববার দুপুর ১টার দিকে বেলগাছি স্টেশনের পাশে পুকুর চালায় পরিত্যক্ত অবস্থায় বোমাটি পেয়ে নেড়েচেড়ে দেখছিল। এসময় বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ হলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বোমাটি ককটেল জাতীয়। কে বা কারা বোমাটিকে রেখেছিল তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুড়িয়ে পাওয়া বোমায় গুরুতর আহত প্রতিবন্ধী যুবক

প্রকাশের সময় : ০৭:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩