বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

যানবাহনে পিষ্ট হয়ে ছিন্নভিন্ন বৃদ্ধের শরীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৫১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / 242

 একাধিক যানবাহনের চাপায় পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে গেছে বৃদ্ধের শরীর। পরে পুলিশ তার খন্ডিত লাশ উদ্ধার করে। সোমবার ভোরের দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের পাবলিক হেলথ এলাকায় এ ঘটনা ঘটে। হতভাগ্য বৃদ্ধের নাম তাজু মন্ডল (৮৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

রাজবাড়ী সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ভোর ৫টার দিকে খবর পান একটি লাশ রাস্তায় পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন মৃতদেহ খন্ড বিখন্ড হয়ে পড়ে আছে। তবে মুখমন্ডল কিছুটা অক্ষত ছিল। ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় নিহত হওয়ার পর একাধিক যানবাহন তার শরীরের উপর দিয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রথমে অজ্ঞাত হিসেবে তার মৃতদেহ উদ্ধার করা হলেও পরে পরিচয় পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাস্তায় রাস্তায় ঘুরতেন। এ বিষয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে লাশ নিতে চাইলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যানবাহনে পিষ্ট হয়ে ছিন্নভিন্ন বৃদ্ধের শরীর

প্রকাশের সময় : ১১:৫১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩