বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

বিশ্ববিদ্যালয় ছাত্র রিপন হত্যায় একজনের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / 228

 রাজবাড়ীতে বিশ^বিদ্যালয় ছাত্র সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যার দায়ে জামাল পত্তনদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। মামলার অপর ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। মৃত সাইফুল ইসলাম রিপন মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মোহন মন্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথইস্ট বিশ^বিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগের ছাত্র ছিলেন। দন্ডপ্রাপ্ত জামাল পত্তনদার একই ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্লার পাড়ার মো. হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রিপন ঢাকা থেকে নিজ দৌলতদিয়া আসেন। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা খলিল মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ কাগজপত্র পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী বলেন, রিপন হত্যাকান্ডের মামলায় ১১ জন আসামির মধ্যে একজনকে মৃত্যুদন্ড এবং বাকীদের খালাস দিয়েছেন আদালতের বিচারক। আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। তবে, যেহেতু ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, এতে যদি বাদীপক্ষ সন্তুষ্ট না হয় তারা উচ্চ আদালতে আাপীল করতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্ববিদ্যালয় ছাত্র রিপন হত্যায় একজনের মৃত্যুদন্ড

প্রকাশের সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩