Dhaka ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশা-কালুখালী সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান ফরিদপুরে ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ১৫ বছর পর ১০০ টাকার পাওনা শোধ, সততায় মুগ্ধ আখাউড়াবাসী গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু মিথ্যা প্রচারণা চালাবেন না: রিজভী নেশাজাতীয় তরল পান করে ৫ জনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ এলিনের জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, কার উদ্দেশ্যে লিখলেন প্রভা

বাবা-মায়ের উপর অভিমান করে বিষপান। সুস্থ হয়ে বাড়ী ফিরে মারা গেল স্কুল ছাত্র

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / 321

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাবা-মায়ের উপর অভিমান করে বিষ পান করে সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র নিরব মুন্সী (১২)। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও থানা সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন ডহর পাচুরিয়া গ্রামের মোঃ আলমাস মুন্সীর ছেলে বহরপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিরব মুন্সী (১২) সাথে তার ছোট বোনের গত ২৫ জুলাই ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে পিতা-মাতা তার সাথে রাগারাগি করেন। অভিমান করে বহরপুর বাজার থেকে ঘাস মারার ওষুধ (বিষ) ক্রয় করে পান করে বমি করতে থাকে। বিষ পানের বিষয়টি তার চাচা দেখে তাৎক্ষণিকভাবে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসা শেষে গত ৩১ জুলাই বাড়ীতে নিয়ে আসেন। বুধবার দুপুর আড়াই টার দিকে নিরব মুন্সির মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবা-মায়ের উপর অভিমান করে বিষপান। সুস্থ হয়ে বাড়ী ফিরে মারা গেল স্কুল ছাত্র

প্রকাশের সময় : ০৯:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩