বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান
শোকার্ত পরিবারের পাশে নুরে আলম সিদ্দিকী

কার্টুনিস্ট এমএ কুদ্দুসের কুলখানি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • / 292

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) জ্যেষ্ঠ সহসভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়। এম এ কুদ্দুসের পরিবারের আয়োজনে কুলখানিতে নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধিদল কুলখানিতে অংশ নেন। মরহুমের শোকাহত বাবা–মা, স্ত্রী ও একমাত্র কন্যাকে সান্ত্বনা দেন নূরে আলম সিদ্দিকী হক। ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরাম সর্বদা পরিবারটির পাশে থাকবে বলে এসময় তাদের আশ্বস্ত করেন তিনি। পরে মরহুমের কবর জিয়ারত করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের নেতারা।

গত শনিবার সকালে ঢাকার নিজ বাসভবনে ইন্তকাল করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র এম এ কুদ্দুস। দৈনিক সংবাদে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শোকার্ত পরিবারের পাশে নুরে আলম সিদ্দিকী

কার্টুনিস্ট এমএ কুদ্দুসের কুলখানি

প্রকাশের সময় : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩