বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • / 236

 রাজবাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের শ্রীপুর ও সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের আব্দুল মান্নান গাজীর ছেলে সৈকতুজ্জামান শুভ গাজী ও চন্দনী ্ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকার বৃদ্ধ লোকমান সরদার। নিহত শুভ বসন্তপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

জানা গেছে, শুভ গাজী ও তার বন্ধু রাজু শেখ মোটরসাইকেলে করে শ্রীপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিলে পেছনে থাকা শুভ মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ওই সময় আরেকটি প্রাইভেটকার শুভকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত রাজুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহ্লাদিপুর হাইওয়ে থানার এসআই আল মামুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ্একটি প্রাইভেটকার আটক করেছে। চালকরা পলাতক। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ লোকমান সরদার নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে চলা ড্রাম ট্রাকটি বৃদ্ধকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। তবে চালক পলাতক। এ ব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

প্রকাশের সময় : ০৭:১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩