বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান
জনতার আদালত সম্পাদকের শোক

কার্টুনিস্ট এমএ কুদ্দুস আর নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০০:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / 340

বিশিষ্ট কার্টুনিস্ট দৈনিক সংবাদে কর্মরত সাংবাদিক এমএ কুদ্দুস আর নেই। শনিবার সকালে ঢাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। সাংবাদিক কুদ্দুসের মৃত্যুতে তার সহকর্মীসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

মরহুম কুদ্দুসের প্রথম জানাজার নামাজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ীতে তার মরদেহ আনা হলে রাজবাড়ী জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন তার মরদেহে দশেষ শ্রদ্ধা নিবেদন করে। বাদ মাগরিব তার গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জনতার আদালত সম্পাদকের শোক

কার্টুনিস্ট এমএ কুদ্দুস আর নেই

প্রকাশের সময় : ০৬:০০:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩