বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

কালুখালীতে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে ১ জন নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / 201

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে নাদের মোল্লা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কালুখালী রেল স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা। কালুখালীতে তার জামাতার বাড়িতে বেড়াতে  এসেছিলেন তিনি।

রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস-২ মেইল ট্রেনটি বিকেলে কালুখালী স্টেশনে থামে। ট্রেনটির ইঞ্জিন ঘোরানোর সময় নাদের মোল্লা রেল লাইন পার হচ্ছিলেন। ট্রেনের চালক কয়েকবার হুইসেল দিলেও তিনি শুনতে পাননি। ফলে ইঞ্জিনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বৃদ্ধের জামাতা আব্দুস সাত্তার জানান, তার শ^শুর কানে কম শুনতেন। হয়তো ট্র্রেনের হুইসেল শুনতে পাননি।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে ১ জন নিহত

প্রকাশের সময় : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩