বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

বালিয়াকান্দিতে অপ-প্রচার ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ ইমদাদুল হকরানা, বহরপুর
  • প্রকাশের সময় : ০৯:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / 205

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ওমর আলী মন্ডলের ছেলে আলীনূর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে বড় হিজলী গ্রামে নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব‍্য পাঠ করেন আলীনূর হোসেন। বক্তব্যে আলীনূর হোসেন বলেন, গত ৮ জুলাই শনিবার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজারে বড় হিজলী গ্রামের ইসলাম মন্ডলের ছেলে আকিদুল ইসলাম পিঁয়াজ বিক্রি করতে গেলে একই গ্রামের শিহাবুজ্জামান মানিক ও মামুন হোসেনের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করেছে বলে লোক মারফত আমি জানতে পারি। ঘটনার দিন আমি আমার স্ত্রীকে নিয়ে মেডিকেল চেক আপের জন্য কালুখালী সালেহা সামাদ হাসপাতালে অবস্থান করছিলাম। তিনি আরো বলেন, আমি ঘটনার দিন এলাকার বাহিরে অবস্থান করলেও অত্যান্ত দুঃখ জনক বিষয় যে আমি সহ আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ এনে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালিয়েছে এসকল কুচক্রী মহল। যাহার কারনে আমার সামাজিক মান ক্ষুন্ন হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করছি বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অপ-প্রচার ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩