বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর কর্মকর্তা নিহতের ঘটনায় দায়ী মাইক্রোচালক গ্রেপ্তার র‌্যাবের হাতে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / 248

 রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় পবিত্র ঈদুল আজহার দিন দুপুরে মাক্রোবাস চাপায় নিহত হন নৌবাহিনীর কর্মকর্তা সজীব মোল্লা। এ ঘটনার জন্য দায়ী মাইক্রোবাস চালক জাকির হোসেন জাহিদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। সে ফরিদপুরের বাখুন্ডা থানার রাঘুয়াপাড়ার আলাউদ্দিন মোল্লার ছেলে।

নিহত সজীব সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের লোকমান মোল্লার ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর কর্মকর্তা সজীব মোল্লা নিহত হওয়ার পর র‌্যাব দায়ী চালককে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদিপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর কর্মকর্তা নিহতের ঘটনায় দায়ী মাইক্রোচালক গ্রেপ্তার র‌্যাবের হাতে

প্রকাশের সময় : ০৫:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩