গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে চরমপন্থি বাচ্চু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৫৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / 171

রাজবাড়ীর কালুখালী উপজেলার রূপসা সুইচ গেটের সামনে থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে অস্ত্র মামলার পলাতক আসামি আশরাফ শেখ ওরফে বাচ্চুকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোসবাড়ি গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। সে চরমপন্থি নেপাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সালাম সরদারের ঘনিষ্ঠ সহচর বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, গত বুধবার দিবাগত রাতে খোসবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক চরমপন্থিকে গ্রেপ্তার করা হয়। ওই সময় বাচ্চু সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিল। এ ঘটনায় বাচ্চুসহ কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়। এরপর সে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।
Tag :

























