Dhaka ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ আটক ৫

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • / 401

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৪ টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৫ জনকে আটক করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও ডিবি ওসি সুনীল কর্মকার।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ফরিদপুরে চোরাই মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের মূলহোতা মোঃ শামীম মাতুব্বর (২১) কে আটক করে কোতয়ালি থানা পুলিশ। শামীম মাতুব্বর দীর্ঘদিন মোটর সাইকেল চুরি ও এসব চোরাই মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে জানা যায়। তাকে ধারাবাহিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীরা হলো ফরিদপুর সদর উপজেলার শামীম মাতুব্বর (২১), তানজিল হাসান শান্ত (২৪), হাসিবুল হাসান (২২), আসিফ খান ওরফে টগর (২০), শান্ত ইসালাম (২১)। অভিযানে একটি SUZUKI GIXXER, একটি UNIQUE UD 100, একটি পালসার NS-160, একটি লাল রংয়ের TVS Apache RTR ১৫০ সিসি মটর সাইকেল ও একটি কালো রংয়ের পালসার NS-160 সিসি মটর সাইকেল উদ্ধার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ আটক ৫

প্রকাশের সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১