গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীত ৬শ ইয়াবাসহ গ্রেপ্তার ২
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / 720
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা থেকে ৬শ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো একই গ্রামের মোসা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ও মানিক মিয়ার ছেলে সাইদুল মিয়া।
রাজবাড়ীর ডিবি ওসি প্রাণবন্ধু দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই/ নিজাম উদ্দিন, এএসআই/ আঃ সামাদ, এএসআই/মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার সদর থানাধীন বাগমারা সাকিনস্থ রাজবাড়ী টু কুষ্টিয়া গামী মহাসড়কের কালার দোয়ার ব্রীজের ১০০ গজ পশ্চিমে পাকা রাস্তার উপর হতে ছয়শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। মামলা রুজু প্রক্রিধীন। অভিযান অব্যাহত আছে। ১নং আসামির নামে এক টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
Tag :























