Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ৩ মাদকসবীর জেল জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • / 607

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে মঙ্গলবার বিকেলে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে। বালিয়াকান্দি  উপজেলা নির্বাহী কর্মকর্তা  আম্বিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুর রউফ, বহরপুর ইউনিয়নের মধুপুর  গ্রামের হাবিবুল শেখ ও  রায়পুর গ্রামের টুকু শেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুর তিনটার দিকে বালিয়াকান্দি  থানার পুলিশ উপজেলার ইলিশকোল নামক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের  সময় তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে সাত পুরিয়া গাঁজা জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাস করে কারাদন্ড, একজনকে দুই হাজার টাকা এবং দুইজনকে পাঁচশ টাকা করে জরিমানা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ৩ মাদকসবীর জেল জরিমানা

প্রকাশের সময় : ০৫:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১