Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

পরকীয়া ফাঁসের পর প্রেমিকের বাড়িতে ১ সন্তানের জননীর ধর্ণা, প্রেমিক পলাতক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • / 737

জনতার আদালত অনলাইন ॥ পরকীয়া প্রেমের বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর স্বামী তালাক দেয় স্ত্রীকে। এরপর বিয়ের দাবিতে প্রেমিক আরিফ কাজীর বাড়িতে ধর্ণা দিয়েছে এক সন্তানের জননী এক গৃহবধূ। ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালুখালী গ্রামে। আরিফ কাজী একই গ্রামের ওহাব কাজীর ছেলে।

জানা গেছে, ওই গৃহবধূর বাবার বাড়ি একই ইউনিয়নের সাতোটা গ্রামে। চার বছর আগে কালুখালী গ্রামের মো. মমিনের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী একটি ছেলেও রয়েছে। গত দেড় বছর ধরে পাশর্^বর্তী আরিফ কাজীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে ওই গৃহবধূ। শনিবার গৃহবধূর স্বামী বাড়িতে ছিলনা। এই সুযোগে গভীর রাতে আরিফ কাজী গৃহবধূর ঘরে ঢোকে। এসময় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। আরিফ কাজী ঘটনা আঁচ করতে পেরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। রাতেই গৃহবধূর স্বামীকে ডেকে আনা হয়। এলাকাবাসীর উপস্থিতিতে তাদের তালাক হয়ে যায়। পরে গৃহবধূ  পরকীয়া প্রেমিক আরিফ কাজীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে ধর্ণা দেয়।

গৃহবধূর মামা আবজাল হোসেন জানান, তার ভাগ্নির বাবা-মা কেউ নেই। অনেক কষ্টে বিয়ে দিয়েছিলেন। শনিবার রাতে ঘটনা শুনে তিনি গিয়েছিলেন। এলাকার লোকজন সালিস করে তালাক করিয়েছে। তার ভাগ্নি এখন আরিফের বাড়িতে। কিন্তু আরিফ পলাতক। এতিম মেয়েটার জন্য একটা গতি করা দরকার।

কালিকাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য বিল্লাল মন্ডল জানান, রাতে ঘটনা ঘটার পর তিনি সেখানে গিয়েছিলেন।  স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা চলছিল না। ওই গৃহবধূ পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কয়েকবার সালিস বৈঠকও হয়। কিন্তু  সমাধান কিছুই হয়নি। শনিবার ঘটনা ঘটার পর এলাকাবাসীর উপস্থিতিতে তাদের তালাক হয়ে যায়। কিন্তু আরিফ পালিয়ে যায়। মেয়েটি এখনও আরিফের বাড়িতেই আছে। আরিফকে হাজির করতে তার অভিভাবকদের সময় বেঁধে দেওয়া হয়েছে। বিষয়টি থানা পুলিশকেও জানানো হয়েছে।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরকীয়া ফাঁসের পর প্রেমিকের বাড়িতে ১ সন্তানের জননীর ধর্ণা, প্রেমিক পলাতক

প্রকাশের সময় : ০৯:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১