Dhaka ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁয়াজ ৪৫ কেজিতে মণ!  বালিয়াকান্দিতে ৩ ব্যবসায়ীর জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • / 870

জনতার আদালত অনলাইন ॥ কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কেনার সময় মণ প্রতি পাঁচ কেজি করে বেশি নেওয়ার দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারের তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো তামিম শেখ, পরিমল মিত্র ও অমিত সরকার। এদের সবার বাড়ি পাশর্^বর্তী মধুখালী উপজেলার বিভিন্ন গ্রামে। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল বালিয়াকান্দির বিভিন্ন হাটে কৃষকদের কাছ থেকে মণ প্রতি তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত বেশি করে নেওয়া হচ্ছে। সমাধিনগর হাটে গিয়ে এর সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় তিন ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলার অন্য হাট-বাজারে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে তিনি স্থানীয় জনসাধারণ, গ্রাম পুলিশদের মাঝে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক বক্তৃতা করেন। অভিযানে সহযোগিতা করেন বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেঁয়াজ ৪৫ কেজিতে মণ!  বালিয়াকান্দিতে ৩ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৬:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১